বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

ভারতের স্কুলে ফের নামাজ নিষিদ্ধ, অনুমতি দেয়ায় বরখাস্ত প্রধান শিক্ষিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমিরুল ইসলাম লুকমান।।

ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যের শিক্ষা মন্ত্রণালয় রাজ্যের কোলার জেলার একটি মডেল হায়ার সরকারী স্কুলে মুসলিম ছাত্রদের নামাজ আদায়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মুসলিম ছাত্রদের স্কুলে নামাজ আদায়ের অনুমতি দেয়ার অপরাধে প্রধান শিক্ষিকাকেও বরখাস্ত করা হয়েছে। রাজ্য সরকারের এডুকেশন দপ্তরের তদন্তে প্রধান শিক্ষিকা উমা দেবী অপরাধী প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।

বার্তা সংস্থা মুম্বাই উর্দু টাইমস গত রোববার জানায়, স্কুলের প্রধান শিক্ষিকা উমা দেবী মুসলমান ছাত্রদেরকে স্কুলে জুমার নামাজ আদায়ের অনুমতি দিয়েছিলেন। সম্প্রতি স্কুলে নামাজ আদায়ের একটি ভিডিও প্রকাশ হয়। ভিডিওতে দেখা গেছে, কয়েকজন মুসলমান ছাত্র স্কুলের ক্লাসরুমে জুমার নামাজ আদায় করছে।

ভিডিওটি ভাইরাল হলে হিন্দুউগ্রবাদী কয়েকটি সংগঠন প্রতিবাদ জানাতে থাকে। তাদের অব্যহত চাপ ও প্রতিবাদের প্রেক্ষিতে রাজ্য সরকারের শিক্ষা মন্ত্রণালয় এখন নামাজ নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করল।

তদন্তকারী কর্মকর্তা জয়শুরি দেবী বলেন, ছাত্রদের বিরতির সময় প্রধান শিক্ষিকার পক্ষ থেকে ক্লাসরুমে নামাজ আদায়ের অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু রাজ্যের স্কুল নীতিমালায় এ ধরণের অনুমতি দেয়ার কোনো সুযোগ নেই। ফলে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রধান শিক্ষিকা উমা দেবীকে বহিষ্কারের সাথে তাকে শহরের বাইরে যাওয়ার উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। সূত্র: মুম্বাই উর্দু টাইমস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ