রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

৩ ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গে খুলে দেয়া হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে আগামী বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে।

অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা সশরীরে ক্লাস করতে পারবে। আর পঞ্চম থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চালু থাকবে এলাকাভিত্তিক ‘পাড়ায় শিক্ষালয়’। তবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হলেও ১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকছে বিধিনিষেধ।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার (৩১ জানুয়ারি) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিধিনিষেধ চলাকালে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে কারফিউ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও ঘোষণা ৭৫ শতাংশ কর্মচারী নিয়ে খুলতে পারবে সরকারি-বেসরকারি অফিস, রেস্টুরেন্ট, বার, সিনেমা হল। পার্ক, বিনোদন পার্ক আপাতত খুলে দেওয়া হচ্ছে। ১৫ ফেব্রুয়ারির পর পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবে সরকার।

তাছাড়া, ৭৫ শতাংশ লোক নিয়ে ক্রীড়া কার্যক্রম, সাংস্কৃতিক ও রাজনৈতিক অনুষ্ঠান করা যাবে। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ মতো রাস্তার মিটিং, মিছিল ২০০ জনকে নিয়েই করতে হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ