রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

একদিনেই করোনায় আক্রান্ত ৩০ লাখ ২৫ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্তের পর থেকেই বিশ্বে রেকর্ড সংখ্যক বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। মাঝে সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমলেও ফের বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে এ ভাইরাস। কিছুতেই করোনা সংক্রমণের লাগাম টানা যাচ্ছে না।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩০ লাখ ২৫ হাজার ২৮৪ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ১১ হাজার ৯২২ জনের।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৮ কোটি ৫১ লাখ ৪৮২ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ১৮ হাজার ৫২ জনে। আর সুস্থ হয়েছেন ৩০ কোটি ৫২ লাখ ৪২ হাজার ৭২৮ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৬৮ লাখ ৮২ হাজার ২৯০ জন। মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ১৭ হাজার ৬০০ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ১৭ লাখ ৯৫ হাজার ৪৭৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৯৮ হাজার ৯৮৭ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৫৮ লাখ ১৩ হাজার ৬৮৫ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ২৯ হাজার ৭৮ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ