রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সিরিয়ায় মার্কিন বাহিনীর হামলায় নারী-শিশুসহ নিহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবের আতমে শহরে মার্কিন সেনাবাহিনীর বিমান হামলায় ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ৬ শিশু ও ৪ নারী রয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এই হামলা চালানো হয় বলে আল জাজিরার প্রতিবেদনে জানান হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আতমে শহরের যে এলাকায় হামলা হয়েছে, সেটি আইএসের প্রধান প্রতিদ্বন্দ্বী ও বৈরী সংগঠন আল কায়দার ঘাঁটি হিসেবে পরিচিত। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এটিকে হামলা নয়, বরং সন্ত্রাসবিরোধী অভিযান বলছেন।

গত কয়েক মাস ধরেই ইদলিবের বিভিন্ন শহরে ছোটখাটো অভিযান চালিয়ে আসছে মার্কিন বাহিনী। ৩০ লাখ মানুষ অধ্যুষিত আতমে শহরটি মূলত নিয়ন্ত্রণ করে হায়াত তাহরির আল শাম নামে একটি গোষ্ঠী।

কয়েক বছর আগে আল কায়দার সিরিয়া শাখার কয়েকজন সাবেক নেতা এই গোষ্ঠীটি প্রতিষ্ঠা করেন। হায়াত তাহরির আল শাম সিরিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল আসাদের কট্টর বিরোধী। আতমে তাদের অন্যতম শক্তিশালী ঘাঁটি।

গত বছর ২৩ অক্টোবর এ রকম এক মার্কিন অভিযানে এই ইদলিবেই নিহত হয়েছিলেন আল কায়েদার জ্যেষ্ঠ নেতা আবদুল হামিদ আল মাতার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ