রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

চীনের ওপর ভারতের কূটনৈতিক নিষেধাজ্ঞা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীনের ওপর কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ভারত। বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা যায়, চীনের রাজধানী বেইজিংয়ে শুক্রবার শুরু হতে যাওয়া শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের সাথে সংঘাতে অংশ নেয়া এক চীনা সেনা কর্মকর্তার উপস্থিতির জেরে ভারত এই ঘোষণা দিয়েছে।

এএফপি’র খবরে বলা হয়েছে, বৃহস্পতিবারই চীনের ওপর মার্কিন নেত্বতাধীন নিষেধাজ্ঞায় যোগ দেয়ার ঘোষণা দেয় ভারত।

এদিকে, ২০২০ সালে গালওয়ান উপত্যকায় বিশ্বের অন্যতম জনবহুল দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্মুখ লড়াইয়ে যোগ দিয়েছিলেন চীনের সেনা কর্মকর্তা কোই ফাবাও। ‘নায়ক’ উপাধি দিয়ে অলিম্পিকের মশাল বহনের তালিকায় কোই ফাবাও’র নাম প্রকাশ করে চীন।

আর কোই ফাবাও’র নাম আশার পরই ভারত ক্ষুব্ধ প্রতিক্রিয়া হিসেবে এই পদক্ষেপ নিয়েছে।

এর আগে চীনের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়াসহ পশ্চিমাদেশগুলো দেশটিকে কূটনীতিকভাবে বয়কট করেছে। এবার সেই তালিকায় যোগ দিল ভারত।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়। এদিকে চীন বরাবরই দাবি করে আসছিল, এই সংঘর্ষে তাদের মাত্র চার জন সেনা নিহত হয়েছে। তবে এবার ওই সংঘর্ষ নিয়ে সংঘর্ষ নিয়ে এবার চাঞ্চল্যকর দাবি করেছে অস্ট্রেলিয়ার সংবাদপত্র ‘দ্য ক্ল্যাক্সন’।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ