শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

বৃষ্টি আর ঠান্ডা বাতাসে দুর্ভোগে পঞ্চগড়বাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড়ে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর ঠান্ডা বাতাসে বেড়েছে দুর্ভোগ। সারাদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর কনকনে ঠান্ডায় বাড়ি থেকে বের হয়নি সাধারণ মানুষ। শহর এবং হাট বাজারে অধিকাংশ দোকান পাট বন্ধ রয়েছে। বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষরা।

যদিও তাপমাত্রা বেড়ে গিয়ে ১১ দমমিক ২ ডিগ্রি সেলসিয়াস নির্ণয় করা হয়েছে। কিন্তু সূর্যের মুখ দেখা যায়নি। কমেনি শীতের তিব্রতা। উত্তরের ঠান্ডা বাতাস বয়ে যাওয়ার কারণে মাঘের প্রচণ্ড শীতে কাবু হয়েছে পঞ্চগড়বাসী।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সকালে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তেতুঁলিয়ায়। ৮ থেকে ১০ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে বাতাস।

এদিকে, শীতজনিত কারণে হাসপাতালগুলোতে বয়স্ক ও শিশু রোগীদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। জেলা প্রশাসন শীতবস্ত্র বিতরণ করলেও শীতার্তদের একটি বিরাট অংশ এখন পর্যন্ত শীতবস্ত্রের অভাবে দিনাতিপাত করছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ