শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

ফটিকছড়িতে দুঃস্থ ও গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

ফটিকছড়িতে দুঃস্থ ও গরীব শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এসময় ১৬ জন শিক্ষার্থীকে ড্রেস ও ৪০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

আজ সোমবার সকালে উপজেলার নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মরহুম সুবক্তগীন ছিদ্দিকী মক্কীর পরিবার।

নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম সুবক্তগীন ছিদ্দিকী মক্কীর সহধর্মীনি জাহানারা ছিদ্দিকা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মুহাম্মদ আবু নাছের, শহীদুল্লাহ ছিদ্দিকী, শরীফুল্লাহ ছিদ্দিকী, মুহা. জসিম উদ্দিন ও মুহা. লোকমান হোসেন।

জাহানারা ছিদ্দিকা বলেন, দীর্ঘদিন থেকে এলাকার মেধাবী দুঃস্থ ও গরীব শিক্ষার্থীদের সহায়তায় আমারা সাধ্য অনুযায়ী চেষ্টা করছি । সে ধারাবাহিকতায় আজকের এই প্রয়াস। আশা করি এতে শিক্ষার্থীরা উপকৃত হবেন।

তিনি এলাকার ধনাঢ্য ব্যক্তিবর্গকে অসহায় গরীব শিক্ষার্থীদের সাহায্যে এভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ