শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

বান্দরবানের সেনা কর্মকর্তা হত্যার প্রতিবাদে মানিকছড়িতে বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

পার্বত্য চট্টগ্রাম বান্দরবানে সেনা টহলে উপজাতি বন্দুকদারীদের হামলায় নিহত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানিকছড়িতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

আজ (৮ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ১১ টায় খাগড়াছড়ি জেলার মানিকছড়ি আমতলায় এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা কমিটির সহ-সভাপতি সভাপতি মোক্তাদির হোসেনের সভাপতিত্বে জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবু তাহের।

সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক লোকমান হোসেন, জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক মোঃ জালাল, মানিকছড়ি উপজেলা আহবায়ক মোঃ সাহাব উদ্দিন, রামগড় উপজেলার মোঃ ইউনুস প্রমূখ।

সমাবেশে বক্তাগণ বলেন, পার্বত্য চট্টগ্রামে উপজাতি গেরিলা সন্ত্রাসী গোষ্ঠী খুন, ধর্ষণ এবং চাঁদাবাজির মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করছে। বিদেশের মাটিতে দেশের মুখ উজ্জ্বল করা সেনাবাহিনীর উপর হামলা করে হত্যা করে। সেখানে সাধারণ মানুষ কতটা নিরাপদ? পার্বত্য অঞ্চলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চিরুনি অভিযান পরিচালনা করে পার্বত্য অঞ্চল কে বসবাস যোগ্য করে তোলার সরকারের প্রতি জোর দাবি জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ