রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

এবার সন্তানদের ছবি পোস্ট করে ফেসবুক লাইভে স্বামী-স্ত্রীর বিষপান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেসবুক লাইভে মাথায় গুলি করে চিত্রনায়ক রিয়াজের শ্বশুর মো. আবু মহসিন খানের আত্মহত্যার ঘটনায়র রেশ কাটতে না কাটতেই ঘটেছে আরেকটি হৃদয়বিদারক ঘটনা। ফেসবুক লাইভে এসে একত্রে বিষপান করেছেন স্বামী-স্ত্রী। এই ঘটনায় স্বামী প্রাণে বেঁচে গেলেও মৃত্যু হয় স্ত্রীর।

ভারতের উত্তর প্রদেশের বাঘপাতে এই ঘটনা ঘটে বলে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পেশায় জুতা ব্যবসায়ী রাজিব টোমার ব্যবসায় ক্ষতির সম্মুখীন হয়ে ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টা করেন।

ওই সময়কার হাড়হিম করা ভিডিওতে দেখা গেছে, ৪০ বছর বয়সী রাজিব অশ্রুসজল চোখে পাতা থেকে ওষুধ খুলে গিলে ফেলছেন। এ সময় তার স্ত্রী এসে তাকে থামানোর চেষ্টা করেন। এমনকি স্বামীর মুখ থেকে ওষুধগুলো বের করারও চেষ্টা করেন ৩৮ বছর বয়সী পুনম। কিন্তু ব্যর্থ হয়ে নিজেও বিষপান করেন।

যারা ওই লাইভ সম্প্রচার দেখছিলেন তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই দম্পতিতে হাসপাতালে নেওয়ার পর পুনমের মৃত্যু হয়। রাজিবের অবস্থাও আশঙ্কাজনক।

এই ঘটনার মাত্র একদিন আগে ১৫ ও ১১ বছর বসয়ী দুই ছেলের ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন রাজিব।

এ ব্যাপারে রাজিবের এক আত্মীয় বলেন, তিনি খুব হাসিখুশি মানুষ ছিলেন। এখন মনে হচ্ছে তিনি বিষণ্নতায় ভুগছিলেন। কিন্তু তিনি আমাদের কখনো বলেননি যে তিনি কোনো সমস্যায় আছেন। বরং অন্য মানুষের সমস্যায় সব সময় এগিয়ে আসতেন তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ