রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

শরিয়ত নয়, ভারত চলবে সংবিধান দিয়ে: মুখ্যমন্ত্রী আদিত্যনাথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: কর্ণাটকের হিজাব বিতর্ক নিয়ে এবার কথা বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিতকিত নেতা যোগী আদিত্যনাথ।

হিজাব বিতর্ক নিয়ে একটি সাক্ষাৎকারে বলেন, ভারত শরিয়ত দিয়ে নয়, চলবে সংবিধান দিয়ে। শৃঙ্খলার জন্য একটি ড্রেস কোড রয়েছে। প্রতিটি সংস্থার নিজস্ব ড্রেস কোড প্রণয়নের অধিকার রয়েছে। তবে আমাদের দেখতে হবে যে এটি ভারতের সংবিধান অনুযায়ী করা হয়েছে। এটি সবার স্বার্থে হবে।

প্রসঙ্গত, কর্ণাটকের উডুপি শুরু হয়েছিল হিজাব বিতর্ক। সেখানে স্কুলে ছাত্র-ছাত্রীরা হিজাব পরে ক্লাসে আসায় কয়েকজন  গেরুয়া শল পরে ক্লাসের মধ্যে প্রবেশ করে। এই ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ে। স্কুল-কলেজ সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়। মুসলিম ছাত্রীরা জানায়, হিজাব আমাদের ধর্মীয় বিধান এবং সংবিধান তাদের ধর্ম পালনের অনুমতি দিয়েছে।

গত শুক্রবার কর্ণাটক হাইকোর্টে হিজাব বিতর্ক মামলার শুনানি হয়। হাইকোর্টের প্রধান বিচারপতি, ঋতু রাজ অবস্থি, বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিত শুনানি শেষে জারি করা লিখিত আদেশ দিয়েছেন যাতে রাজ্য সরকার শিক্ষাপ্রতিষ্ঠান গুলি পুনরায় খুলে দেয় এবং গেরুয়া শাল, স্কার্ফ, হিজাব এবং কোনও ধর্মীয় পতাকা পরা থেকে দূরে থাকার আদেশ জারি করেছে হাইকোর্ট। এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে বিভিন্ন রকম নির্দেশিকা জারি করেছে কর্ণাটক সরকার।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ