শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

ইউরোপ যাওয়ার স্বপ্ন পুরণ হলো না ফেনীর নজরুল ইসলামের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মু. আতাউর রহমান আলমপুরী
ফেনী প্রতিনিধি

ইউরোপের দেশ গ্রিস যাওয়ার জন্য একবুক স্বপ্ন নিয়ে দুই বছর আগে তুরস্কে পাড়ি জমিয়েছিলেন ফেনীর ছেলে মোহাম্মদ নজরুল ইসলাম শাহিন। সেখান থেকে দালালের মাধ্যমে লুকিয়ে গ্রীস যাওয়ার পথে তুষারপাতের কবলে পড়ে সমাধি হয় শাহিনের সেই সপ্ন। ছেলের মৃত্যুর খবর আসে শাহিনের বাবা মার কাছে।

মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে ‘গ্রিস যাওয়ার পথে অতিরিক্ত তুষারপাতের কারণে মারা যান ফেনী পৌরসভার বারাহীপুরের ছেলে মোহাম্মদ নজরুল ইসলাম শাহীন’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহত হওয়ার সংবাদ ও লাশের ছবি প্রকাশের পর লাশটি শাহিনের বলে নিশ্চিত করেন তার ফুফাতো ভাই মোহাম্মদ নাসির উদ্দিন মানিক।

নিহতের পরিবার সুত্রে জানা যায়, গত ২ফেব্রুয়ারি গ্রিস যাওয়ার জন্য রওয়ানা হওয়ার আগ মুহূর্তে শাহিন তার মায়ের কাছে ফোন দিয়ে দোয়া চান এরপর থেকে তার ব্যবহারিত মোবাইল নাম্বারটি বন্ধ।

এদিকে গ্রিস যাওয়ার পথে তুর্কি সীমান্তে তুষার ঝড়ের কবলে পড়ে শাহিন ও তার সহযাত্রীরা। মাত্রাতিরিক্ত ঠান্ডায় তাদের মৃত্য হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।

শাহিন ফেনী পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডস্থ বারাহীপুর গ্রামের আবদূর রহমান মাষ্টার বাড়ির মিজানুর রহমানের ছেলে। সে শহীদ মেজর সালাহ উদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয় থেকে ২০১০ সালে এস.এস.সি পাশ করেন।

অপরদিকে তার মৃত্যুতে ফেনীর বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ