রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন মাওলানা মাহমুদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী। সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যার ফ্লাইটে তিনি বাংলাদেশে আসবেন।

২১ ফেব্রুয়ারি রাত্রিযাপন করবেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের বাসায়। ২২ ফেব্রুয়ারি সকালে যাবেন তেজগাঁও রেলগেট মাদরাসায়। বেলা ১২টায় আসবেন আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূমে (আফতাবনগর মাদরাসা)। যোহরের নামাজের পর বয়ান করবেন। পরে যাবেন দারুল উলুম রামপুরায়। আছরের নামাজ পড়বেন চৌধুরীপাড়া মাদরাসা। সন্ধ্যায় থাকবেন জামিআ ইকরায়।

পরদিন ২৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে সিলেটের দারুল উলূম কানাইঘাট মাদরাসার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন মাওলানা মাহমুদ মাদানী। সেদিন রাতেই ঢাকা ফিরে ২৪ ফেব্রুয়ারি (বুধবার) দিল্লি ফিরে যাবেন তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ