রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নিরপেক্ষ সরকারের দাবিতে দেশের মানুষ সোচ্চার: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিরপেক্ষ সরকারের দাবিতে দেশের মানুষ সোচ্চার মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আন্দোলনে সারা দেশের মানুষ রাজপথে বেরিয়ে আসবে।’

কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি) আওয়ামী চেতনায় লালিত জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, জনগণের দাবি উপেক্ষা করে নিজেদের রচিত সার্চ কমিটি দিয়ে নিজেদের নির্বাচন কমিশন করেছেন। যাদের সবাই আওয়ামী লীগ চেতনায় লালিত, জয় বাংলা চেতনায় লালিত বলে মনে করেন তিনি।

মঙ্গলবার জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) উত্তর-দক্ষিণের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এমন মন্তব্য করেন। অনুষ্ঠান শুরুর আগে জাসাস উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা ধাক্কাধাক্কিতে জড়ান। পরে তাদের শান্ত করা হয়।

সিইসি আউয়ালের বক্তব্যের প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, ‘সব রাজনৈতিক দল অংশগ্রহণ করলে কেউ কিছু করতে পারবে না। আপনার আগের কমিশন হুদা সাহেবও তাই বলেছেন। তারপর নির্লজ্জভাবে দিনের ভোট রাতে করেছেন। একতরফা নির্বাচন করেছেন। অর্থাৎ আজ সব গণতান্ত্রিক ব্যবস্থা কবর দেওয়া হয়েছে।’

পুরো নির্বাচন কমিশন, পুরো সার্চ কমিটি সম্পূর্ণরূপে প্রহসন দাবি করে তিনি বলেন, ‘এগুলো সব প্রধানমন্ত্রীর চেতনায় লালিত, তারা প্রধানমন্ত্রীর চাকরি করেছেন। প্রধানমন্ত্রী তাদের প্রমোশন দিয়েছেন, তারা প্রধানমন্ত্রীর বাইরে যাবেন এ ধরনের দৃষ্টান্ত অতীতের কারও মধ্য থেকে পাইনি। তাই নির্দলীয় নিরপেক্ষ সরকারই অবাধ সুষ্ঠু নির্বাচনের একমাত্র গ্যারান্টি।’

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ