বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রাজশাহীতে শূন্যে নেমেছে করোনা শনাক্তের হার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা। শ্বাসকষ্টসহ নানা শারীরিক জটিলতায় তার মৃত্যু হয়েছে।

গত সোমবার (১৪ মার্চ) রাজশাহী মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর ল্যাবে মোট ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তবে এতে কারো শরীরে করোনা শনাক্ত হয়নি। ফলে নমুনা পরীক্ষার অনুপাতে রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার শূন্যে নেমেছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ