সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

‘বিচারহীনতার সংস্কৃতিই নিয়মিত লঞ্চ দুর্ঘটনার জন্য দায়ী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম ও সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন এক যৌথ বিবৃতিতে লঞ্চ ডুবির মর্মান্তিক এই দূর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন।

নেতৃদ্বয় বলেন, প্রতিটি দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের আর্তনাদে অবর্ণনীয় পরিবেশের সৃষ্টি হয়। কিন্তু মানুষের বিলাপ থামানোর জন্য রাষ্ট্রের কর্তাদের নির্দিষ্ট কয়টি বাক্যবিন্যাসে সীমাবদ্ধ হয়ে পরে। সংবাদমাধ্যমে বিবৃতি, ক্ষতিগ্রস্তদের কিছু আর্থিক সাহায্য এবং প্রশাসনের কিছু তাৎক্ষণিক পদক্ষেপ ছাড়া দূর্ঘটনা রোধে পরিকল্পিত ব্যবস্থাপনা বা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে বারবার ব্যর্থতা পরিলক্ষিত হয়।

নেতৃদ্বয় বলেন, ২০২১ সালে ৩৯টি নৌযান দুর্ঘটনা ঘটেছে। দেশের নৌ আদালতে গত ১৮ বছরে দূর্ঘটনাজনিত ২৫২টি মামলা হয়েছে যার অধিকাংশই নিষ্পত্তি হয়নি এবং দৃষ্টান্তমূলক শাস্তি পরিলক্ষিত হয়নি।

নেতৃদ্বয় এ সময় লঞ্চ ডুবির ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ