রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

১৩২ আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া বিমানের কেউ বেঁচে নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম ডেস্ক: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৩২ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ১৩২ জন আরোহী নিয়ে চায়না ইস্টার্নের একটি বোয়িং ৭৩৭ বিমান সোমবার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়ানশিতে বিধ্বস্ত হয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন।

পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়েছে বিমানটি। দুর্ঘটনাটি টেং কাউন্টির উঝাও শহরের কাছে ঘটেছে। ৬০০ উদ্ধারকর্মী এবং দমকল কর্মী উদ্ধার কাজ শুরু করেছে। তারা আগুন নেভাতে পারলেও এখনও উদ্ধার করতে পারেনি। তাই আরোহীদের কেউ আর জীবিত নেই বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে চায়না ইস্টার্ন এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে।

স্থানীয় গ্রামবাসীদের তোলা ছবি, চীনা সামাজিক মাধ্যমে যেসব ছবি ছড়িয়ে পড়েছে তাতে দুর্ঘটনাস্থলের আগুন, ধোঁয়া এবং চারিদিকে ছড়িয়ে থাকা বিমানের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে।

সাংহাই ভিত্তিক বিমানসংস্থা চায়না ইস্টার্ন দেশের প্রথম সারির একটি বিমানসংস্থা, যেটি দেশীয় এবং আন্তর্জাতিক রুট মিলিয়ে সর্বমোট ২৪৮ টি গন্তব্যে চলাচল করে। এপি, এএফপি

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ