রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইউক্রেন ইস্যুতে ইসলামী দেশ ও চীনের প্রতি যে আহ্বান ইমরান খানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনে রুশ আগ্রাসনের ২৮ তম দিন চলছে। এই সময়ে রুশ বাহিনীর হামলা চালিয়ে বেশ কয়েকটি শহরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এ ছাড়া অবরুদ্ধ করে রেখেছে কয়েকটি শহর। ইউক্রেনও পালটা প্রতিরোধ গড়ে তুলছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর প্রতি ইউক্রেনের এই সংঘাত বন্ধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে চীনের শীর্ষ কূটনীতিকের প্রতিও এই প্রচেষ্টায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সম্মেলনে এই আহ্বান জানান তিনি।

ওই সম্মেলনে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি এই প্রথমবারের মতো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

ইমরান খান বলেন, ইউক্রেন যুদ্ধ ‘বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে’। বিশ্ব এরই মধ্যে এই যুদ্ধের ফল ভোগ করছে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ৩০ লাখ ইউক্রেনীয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ