সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীর রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীর আশু রোগমুক্তি কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে আজ বুধবার বাদ আসর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ দেয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নেছার উদ্দিন, যুবনেতা মুফতী মানুসর আহমদ সাকী, রহমাতুল্লাহ বিন হাবিব, মুফতী সিরাজুল ইসলাম, মুহাম্মদ শফিকুল ইসলাম, মাওলানা সাইফুল্লাহ আল খালিদসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ মাদানীর আশু রোগমুক্তির জন্য দেশের ইসলামপ্রিয় জনতার প্রতি আন্তরিক দোয়া কামনা করেছেন।

গত কয়েকদিন আগে বরগুনার এক অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ হলে তাকে বরগুনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বরিশাল মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়। বরিশাল মেডিকেল হাসপাতালে অনেক টেস্ট রিপোর্টে ধরা তিনি স্ট্রোক, কিডনীসহ বেশ কয়েকটি রোগে আক্রান্ত। বিশেষ ব্যবস্থাপনায় ঢাকার কিডনী ফাউন্ডেশনে ভর্তি হলে সেখানে একটি অপারেশন হয়। তিনি এখন সিসিইউতে বিশেষজ্ঞ ডাক্তারের নিবির পর্যবেক্ষণে রয়েছেন। প্রয়োজন হলে এই বিশেষ মেডিকেল বোর্ড বিদেশে চিকিৎসার কথা বলবেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ