রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ফ্রান্সে সাত তলা থেকে লাফ একই পরিবারের পাঁচজনের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফ্রান্সের মুনত্রেই শহরে একটি ভবনের সাত তলা থেকে একই পরিবারের ৫ জন লাফিয়ে পড়েছেন। তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। অন্যজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ‍নিজেদের অ্যাপার্টমেন্টের দরজায় পুলিশের আওয়াজ পাওয়ার পর বারান্দা থেকে নিচে লাফ দেন তাঁরা।

গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়। তবে কেন তাঁরা এ ঘটনা ঘটালেন, সেটা নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ বলছে, নিহতরা হলেন বাড়ির কর্তা (৪০), তাঁর স্ত্রী (৪১), স্ত্রীর যমজ বোন, এই দম্পতির আট বছরের মেয়ে ও ১৫ বছরের ছেলে। ছেলেটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় পুলিশের মুখপাত্র জ্যাঁ ক্রিস্টোফ সাউতেরেল বলেন, সার্বিক পরিস্থিতিতে মনে হচ্ছে পুলিশ কর্মকর্তাদের দেখে ওই পরিবার বারান্দা থেকে লাফিয়ে পড়ার সিদ্ধান্ত নেয়। পুলিশ সদস্যরা অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকতে পারেনি।

এ ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। ওই ‍মুখপাত্র জানান, সম্ভাব্য সব বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ