বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে হারামের ইমাম শায়খ বান্দার বালিলাহর পদোন্নতি ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির

কালুরঘাট বেতার কেন্দ্রে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে শ্রদ্ধা নিবেদন নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ ও বিএনপি। পুলিশ কাউকে সেখানে কর্মসূচি পালন করার অনুমতি দেয়নি।

রবিবার দুপুরে কালুরঘাট বেতার কেন্দ্রে শ্রদ্ধা নিবেদন কর্মসূচির ঘোষণা আগেই দিয়েছিল বিএনপি। তবে একই স্থানে এদিন সকাল থেকে অবস্থান কর্মসূচি করার ঘোষণা দেয় আওয়ামী লীগ। শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ এ ঘোষণা দেয়।

এ অবস্থায় শনিবার রাতে কালুরঘাট বেতার কেন্দ্রের পরিবর্তে নগরের পলোগ্রাউন্ডে সমাবেশ করার সিদ্ধান্ত নেয় বিএনপি। বিএনপির সমাবেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

একই স্থানে উভয় দলের পাল্টাপাল্টি কর্মসূচি ডাকলেও চট্টগ্রাম নগর পুলিশ কোনো দলকেই অনুমতি দেয়নি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অবস্থান থাকবে।

চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেসুর রহমান সাংবাদিকদের বলেন, বিএনপি তাদের কর্মসূচির জন্য অনুমতি চেয়েছিল। তাদের অনুমতি দেওয়া হয়নি। আওয়ামী লীগও একটা সমাবেশ ডেকেছে বলে শুনেছেন তিনি।

তবে কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণায় অনড় রয়েছে আওয়ামী লীগ। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন বলেন, বিএনপি সরে গেরেও তাঁরা কালুরঘাট বেতার কেন্দ্রের পাশে সকাল ১০টা থেকে অবস্থান কর্মসূচি পালন করবেন। কারণ, বিএনপি যে কর্মসূচি দিয়েছে, সেখানে তাদের অসৎ উদ্দেশ্য আছে।

তিনি বলেন, ইতিহাস বিকৃতির উদ্দেশ্য থেকে এ কর্মসূচি দিয়েছে। ক্ষমতায় থাকতে তারা কোনো দিন সেখানে যায়নি। এখন হঠাৎ কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে কর্মসূচি কেন?

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, এক সপ্তাহ আগে কর্মসূচি ঘোষণা করেছেন তারা। কিন্তু কর্মসূচির আগের দিন হঠাৎ আওয়ামী লীগ অনুষ্ঠানের ঘোষণা দিল। তারা কোনো অনুষ্ঠানে একটি মাইক বাঁধারও অনুমতি পান না। এভাবে চলতে পারে না। কেন্দ্রীয় নেতারা আসবেন। পলোগ্রাউন্ডে জনসভা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ