শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

কুড়িগ্রাম সীমান্তে বাঘ আতঙ্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানীর ঝাকুয়াটারী গ্রামে বাঘ আতঙ্ক বিরাজ করছে। ভারতীয় সীমান্তবর্তী এই গ্রামের মানুষ এখন রাত জেগে লাঠিসোটা নিয়ে, টর্চ লাইট জ্বালিয়ে পাহারা দিচ্ছেন।

গত দু’দিন আগে সন্ধ্যার দিকে হঠাৎ করে গ্রামের দু’টি স্থানে বাঘ আকৃতির দুইটি প্রাণীকে দেখতে পায় গ্রামের বেশ কয়েকজন মানুষ। এরপর থেকে বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামজুড়ে। বাঘের আক্রমণ প্রতিহত করতে দিনের বেলাসহ গত দু’রাত ধরে গ্রামবাসী দলবদ্ধভাবে গ্রাম পাহারা দিচ্ছেন।

রবিবার (২৭ মার্চ) সকালে ঘটনা শুনে গ্রামটি পরিদর্শন করেছেন বন বিভাগের কর্মকর্তারা।

বাঘ দেখেছেন এমন দাবি করা ওই গ্রামের বাসিন্দা কফিল উদ্দিন বলেন, ২৫ মার্চ শুক্রবার গভীর রাতে বাঘের আওয়াজ শুনে আমার স্ত্রী আমাকে ঘুম থেকে ডেকে তোলেন। পরে জানালা খুলে দু’জনেই বাড়ির খোলা দরজার সামনে দুটি বাঘকে বসে থাকা অবস্থায় দেখতে পাই। পরের দিন গ্রামের মানুষকে জানালে তারা আমার কথা বিশ্বাস করেনি। কিন্তু ২৬ মার্চ বিকালে একটি বাঁশঝাড়ে প্রাণী দুটোকে দেখতে পান গ্রামের আরও কয়েকজন। এরপর থেকে চারদিকে বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, স্থানীয় লোকজন তাকে ঘটনাটি জানালে তিনি বিষয়টি উপজেলা বন বিভাগকে অবগত করেন। এছাড়াও বন্যপ্রাণী মেরে ফেলা থেকে এলাকাবাসীকে বিরত থাকতে পরামর্শ দেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ