মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’ 

গ্রীষ্ম আসার আগেই দেশে ডায়রিয়া রোগী বাড়ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গ্রীষ্ম মৌসুম আসার আগেই দেশের বিভিন্ন এলাকায় ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ঢাকা মহানগরীতে রোগীর সংখ্যা বেড়ে গেছে।

রবিবার (২৭ মার্চ) এক ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের পরিচালক (রোগনিয়ন্ত্রণ) অধ্যাপক মো. নাজমুল ইসলাম।

ডায়রিয়া রোধ করতে বিশুদ্ধ পানি পান ও রান্নাসহ বিভিন্ন কাজে সুপেয় পানি ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।

অধ্যাপক নাজমুল বলেন, ‘অল্প ডায়রিয়া থাকতেই চিকিৎসকের পরামর্শে চিকিৎসাসেবা নেওয়া উচিত। ডায়রিয়াজনিত রোগ একেবারেই চলে যায়নি। আমরা একে মোকাবিলা করতে চাই।’

করোনা সংক্রমণ প্রসঙ্গে তিনি বলেন, চার সপ্তাহ ধরে সংক্রমণের হার নিম্নগামী। তবে সংক্রমণের হার শূন্যের কোটায় নেমে না আসা পর্যন্ত এবং শতভাগ টিকা শেষ না হওয়া পর্যন্ত আত্মতুষ্টির কোনো সুযোগ নেই।

দেশে করোনার টিকাদান পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, এ পর্যন্ত ১২ কোটি ৬৮ লাখ মানুষ প্রথম ডোজের টিকা নিয়েছেন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৯ কোটি ৫৪ লাখ ২৪ হাজার ৪১ জন। ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকাদান অব্যাহত রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ