রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

স্বাধীনতার আদর্শে বাংলাদেশকে গড়ে তুলব: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাধীনতার আদর্শে বাংলাদেশকে গড়ে তুলবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৭ মার্চ) নিজ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে আবারও স্বাধীনতার চেতনায় ফিরিয়ে আনাই তার সরকারের লক্ষ্য। স্বাধীনতার আদর্শে বাংলাদেশকে গড়ে তোলা হবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ে উঠবে।

বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশ এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন সরকারপ্রধান।

তিনি আরও বলেন, বাংলাদেশের কোনও মানুষ ঠিকানাবিহীন-গৃহহীন ও ভূমিহীন থাকবে না, সেদিন বেশি দূরে নয়। তাদের বেঁচে থাকার সুযোগ করে দিতে আমরা চেষ্টা করে যাচ্ছি।

সরকার ক্ষমতায় থেকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে পারায় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ হাসিনা।

এর আগে স্বাধীনতার রজতজয়ন্তীও উদযাপন করার সুযোগ পেয়েছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা ভোট দিয়ে নির্বাচিত করায় এই সৌভাগ্য হয়েছে-জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে পেরেছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ