মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’ 

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে আজ সোমবার থেকে শুরু হচ্ছে এক দিনে এক কোটি করোনা টিকার ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড। অর্থাৎ গত ২৬-২৮ ফেব্রুয়ারি তিন দিনের গণটিকায় যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন, তারা আজ থেকে দ্বিতীয় ডোজ টিকা পাবেন। এই কর্মসূচি চলবে ৩০ মার্চ পর্যন্ত।

এমনকি এই তিন দিন ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠীর যাদের দ্বিতীয় ডোজ নেওয়ার পর চার মাস অতিবাহিত হয়েছে, তারা টিকার এসএমএস না পেলেও কেন্দ্রে গেলে টিকার বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। এ ক্ষেত্রে সম্মুখসারির যোদ্ধা, বয়োজ্যেষ্ঠ এবং নারীদের প্রাধান্য দেওয়া হবে।

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যেই দেশের বিভিন্ন হাসপাতাল ও কেন্দ্রে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে।

গত ২৬ ফেব্রুয়ারি এক দিনে এক কোটি ডোজ করোনা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেয় সরকার। কিন্তু টিকাগ্রহীতাদের আগ্রহের কারণে পরে তা আরও দুদিন বাড়ানো হয়। আজ থেকে সেই গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং এক দিনে এক কোটি টিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজ বিষয়ে জানাতে ইতোমধ্যেই নাগরিকদের মোবাইলে এসএমএস পাঠানো শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২১ মার্চ কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, প্রথম রাউন্ডে প্রথম ডোজ টিকাগ্রহণকারী সবাইকে আগের কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ টিকা প্রদান করতে হবে। প্রয়োজনে ভিড় নিয়ন্ত্রণে কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে। এছাড়া ১২ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর যাদের প্রথম ডোজ গ্রহণের পর ২৮ দিন অতিবাহিত হয়েছে তাদের দ্বিতীয় ডোজ টিকা প্রদান করতে হবে।

শুধু অ্যাস্ট্রাজেনেকার টিকাপ্রাপ্তদের ক্ষেত্রে প্রথম ডোজ গ্রহণের পর দুই মাস অতিবাহিত হলে দ্বিতীয় ডোজ প্রদান করতে হবে। ১২ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর যারা এখনো প্রথম ডোজ টিকা গ্রহণ করেনি, তাদের এই ক্যাম্পেইন চলাকালে প্রথম ডোজ গ্রহণের জন্য আহ্বান জানানো হয়। এতে বলা হয়, প্রাপ্যতা অনুযায়ী অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার ও মডার্নার ভ্যাকসিন বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ