রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কা‘বুলে বিবিসির সম্প্রচার কার্যক্রম ব’ন্ধের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তালেবান শাসিত আফগানিস্তানে তিন ভাষায় বিবিসির সম্প্রচার কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ করেছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)। একই অভিযোগ করেছে ভয়েস অফ আমেরিকাও।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ভাষা প্রধান তারিক কাফালা এক বিবৃতিতে বলেন, তালেবানের নির্দেশ আসার পর আফগানিস্তানে পশতু, ফারসি এবং উজবেক ভাষার বিবিসি টিভি নিউজ বুলেটিন বন্ধ করে দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তকে ‘খুবই উদ্বেগজনক’ উল্লেখ করে তিনি বলেন, সম্প্রচার বন্ধ হওয়ায় ওই তিন ভাষার ৬০ লাখেরও বেশি আফগান সংবাদ সেবা থেকে বঞ্চিত হবেন।

ভয়েস অফ অ্যামেরিকাও বন্ধ

জার্মান সংবাদসংস্থা ডিপিএ আফগান মিডিয়া কোম্পানি মবি গ্রুপকে উদ্ধৃত করে জানিয়েছে, তালেবান গোয়েন্দা সংস্থার রিপোর্ট পাওয়ার পর ভয়েস অফ অ্যামেরিকার সম্প্রচারও বন্ধ করে দেয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল হামিদ হাম্মাদও তা স্বীকার করেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ