শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

কুলাউড়ায় পাহাড় ধসে ৩ মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটের মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলায় পাহাড় ধসে ৩ মাদরাসা শিক্ষার্থী মারা গেছে।

শনিবার দুপুরে উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর এলাকায় অবস্থিত ভাটেরা রবার বাগান এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত তিনজন হলো- পশ্চিম ইসলামনগর এলাকার বাসিন্দা তছলিম মিয়ার ছেলে নুরুল আমিন সুমন (১৩), আবদুস ছালামের ছেলে নাহিদ ইসলাম (১২) ও আবদুল করিমের ছেলে আবদুল কবির (৯)।

জানা যায়, নুরুল আমিন সুমন ভাটেরা সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসায় ৮ম শ্রেণিতে পড়তো। নাহিদ ইসলাম ভাটেরা সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়তো। আবদুল কবির ভাটেরা বদরুল নরুল ইবতেদায়ী মাদ্রাসায় ২য় শ্রেণিতে পড়তো।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনজন বেলা দুইটার দিকে রবার বাগানের ভেতরে ঘাগরাছড়া টিলায় পাখি ধরতে একটি গর্তে ঢুকে পড়ে। একপর্যায়ে টিলার মাটি ধসে তারা গুরুতর অহত হয়। পরে পার্শ্ববর্তী সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায় তারা।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় তিন কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী জানান, মর্মান্তিক দুর্ঘটনায় সন্তানহারা ৩টি পরিবারকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে নগদ ৫ হাজার ও তাদের তরফে ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধাগুলো পর্যায়ক্রমে পরিবারগুলোকে দেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ