বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বেনাপোল বন্দর এলাকায় মুহুর্মুহু বোমা বিস্ফোরণ, লোড-আনলোড বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের সীমান্তে যশোরের শার্শা উপজেলায় বেনাপোল বন্দরে হ্যান্ডলিংক শ্রমিক ইউনিয়ন দখল করতে এসে মুহুর্মুহু বোমা বিস্ফোরণ করেছে একদল দুর্বৃত্ত। সোমবার বন্দরে এই ঘটনার ফলে মাল লোড-আনলোড করা বন্ধ রয়েছে।

বেনাপোল হ্যান্ডলিংক শ্রমিক ইউনিয়নের সাধারণ সদস্যরা জানান, সকাল ১০টার দিকে তারা বন্দরের ভেতরে কাজে ব্যস্ত ছিলেন। এই সময় বেনাপোল পৌর কমিশনার রাশেদের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল ইউনিয়ন অফিস দখলের চেষ্টা করে।

শ্রমিকরা বলেন, ‘বেনাপোল পৌর কমিশনার রাশেদের নের্তৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি সন্ত্রাসী দল লাল পোশাক পরে বন্দরের সামনে এসে আমাদের ইউনিয়ন অফিস দখলের চেষ্টা করে। এসময় তারা পিস্তল উচু করে ফায়ার করে এবং ৫০ থেকে ৬০ টি বোমা বিস্ফোরন ঘটায়। চারিদিকে বোমার আতংকে আমরা সাধারন শ্রমিকরা বন্দরের ভিতরে অবরুদ্ধ ছিলাম। আমাদের কয়েকজন শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে তারা। আহতরা নাভারন হাসপাতালে চিকিংসাধীন আছে।’

বোমা বিস্ফোরনের ফলে বন্দর, কাস্টমসসহ আশপাশের শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ হয়ে যায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, ‘আমরা খবর পেয়ে বেনাপোল বন্দর এলাকায় এসে পরিস্থিতি উত্তপ্তকারী গ্রুপের তাণ্ডব দেখতে পাই। তারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে বেনাপোল বন্দর এলাকায় আতঙ্ক সৃষ্টি করছিলো। আমরা আসার পর উত্তপ্তকারী গ্রুপটি পালিয়ে যায়।’

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ