বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে হারামের ইমাম শায়খ বান্দার বালিলাহর পদোন্নতি ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি হজযাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি হজযাত্রী নিহত হয়েছেন।

বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ৯টার দিকে মক্কা নগরীর হেরা পর্বতের গুহা নামক স্থানে রাস্তা পারাপারের সময়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা জিয়াউর রহমান জাহেদ (৪৫) চট্টগ্রামের সাতকানিয়ার একটি মাদরাসার শিক্ষক।

নিহতের চাচাতো ভাই কামাল উদ্দিন জানান, শনিবার স্থানীয় সময় দুপুরে শহরের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি জাহেদকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

তিনি জানান, ১৬ মার্চ ওমরাহ পালন করতে জাহেদ সৌদি আরবে গিয়েছিলেন। সূত্র: ইউএনবি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ