শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

কারখানার লিফট ছিঁ’ড়ে অন্তঃসত্ত্বা নারী শ্রমিকসহ ১৪ জন আ’হত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার নীট কনসার্ন গ্রুপের প্রিন্ট কারখানার লিফট ছিঁড়ে পড়ে অন্তত ১৪ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী শ্রমিকও আছেন।

মঙ্গলবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কারখানার শ্রমিকদের একটি সূত্র জানায়, নীট কনসার্ন প্রিন্ট (কেসিপি) কারখানার ওই লিফট দিয়ে মালামাল ওঠানামা করা হয়। সকালে অতিরিক্ত মালামাল তোলার ফলে লিফটি ছিঁড়ে পড়ে যায়। এ ঘটনায় একজন অন্তঃসত্ত্বা নারী শ্রমিকসহ অন্তত ১৪ জন আহত হন। তাদের দ্রুত হাসপাতালে পাঠায় কারখানা কর্তৃপক্ষ।

নাম প্রকাশ না করার শর্তে কারখানার এক শ্রমিক বলেন, আহত দু’জনের পা ভেঙে গেছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।

তবে এ বিষয়ে নীট কনসার্নের পরিচালক জাহাঙ্গীর মোল্লার মুঠোফোনে একাধিকবার কল করেও সাড়া পাওয়া যায়নি।

এদিকে লিফট ছিঁড়ে শ্রমিক আহতের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মালামাল ওঠা-নামার জন্য ব্যবহৃত লিফটি অতিরিক্ত ওজনের কারণে ছিঁড়ে পড়ে গেছে। এতে ৮-১০ জন শ্রমিক আহতের খবর পেয়েছি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ