রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কাল থেকে সড়কপথে যাওয়া যাবে ভারতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামীকাল থেকে সড়ক পথে ট্যুরিস্ট ভিসায় ভারত যাওয়া যাবে। এছাড়া এখন থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে স্থলবন্দরগুলো দিয়ে যাত্রী পারাপারে ভারতীয় হাইকমিশনের ই-মেইল কনফার্মেশন প্রয়োজন হবে না।

ভারতীয় ভিসা অ্যাপলিকেশন সেন্টার জানায়, যাদের ভারতে যাওয়ার জন্য ট্যুরিস্ট ভিসায় শুধু আকাশপথে ভ্রমণের অনুমোদন ছিল, তারা চাইলে সেই ভিসা কনভার্ট করে বাই রোডে ভারত যেতে পারবেন।

এছাড়া এখন থেকে নতুন করে বাই রোডে ট্যুরিস্ট ভিসা নেওয়া যাবে। তবে, এক্ষেত্রে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে হবে। যেসব বাংলাদেশি নাগরিক আকাশপথে ভ্রমণের জন্য ভারতীয় ভিসার অনুমোদন পেয়েছেন, তারা নির্ধারিত ফি দিয়ে ওই ভিসার পরিবর্তে সড়কপথে ভ্রমণের অনুমোদন নিতে পারবেন। একইসঙ্গে আকাশপথের পাশাপাশি সড়কপথেও ভ্রমণের অনুমোদন সংযোজন করাতে পারবেন।

উল্লেখ্য, করোনাকালে প্রায় দুই বছর বন্ধ থাকার পর গত ১৫ নভেম্বর থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু করা হয়। তবে, সেটা ছিল শুধুমাত্র আকাশপথে ভ্রমণের জন্য। এখন থেকে স্থলপথেও ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশিরা যেতে পারবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ