শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

নাটোরে চলন্ত পিকনিক বাসে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে স্কুলের পিকনিকের একটি চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প চত্বরের নূরে আলম ফিলিং স্টেশন এলাকায় এঘটনা ঘটে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, গাজীপুরের কালিয়াকৈর এলাকার একটি স্কুলের শিক্ষার্থীরা নাটোরের গ্রিনভ্যালি পার্কে পিকনিক শেষে নিজ এলাকায় ফিরছিল।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকায় বনপাড়া-হাটিকুমরুল-বঙ্গবন্ধু সেতু সড়কে হঠাৎ বাসে আগুন ধরে যায়। যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ার সাথে সাথে পুরো বাসে আগুন ধরে যায়।

খবর পেয়ে নাটোরের গুরুদাসপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে রাখা সাউন্ড বক্সের জেনারেটর থেকে আগুনের সূত্রপাত বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা শহিদুল ইসলাম। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ