মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

বাংলাদেশ সফরে এলেন বি’শ্ব বিখ্যা’ত কা*রী আ’ব্দুল বাসেতের ছেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: বাংলাদেশে এলেন  বিশ্ব বিখ্যাত কারী শায়খ আব্দুল বাসেতের ছেলে কারী ইয়াসির আবদুল বাসেত। মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের ১১তম প্রতিযোগিতার ফাইনালে প্রধান বিচারক হিসেবে অংশ নিতে বাংলাদেশে এসেছেন তিনি।

প্রতিযোগিতার ফাইনালে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এই সফরে তিনি মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের আরো দুইটি ইভেন্টে অংশগ্রহণ করবেন।

মারকাজুত তাহফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ নেসার উদ্দীন আন-নাসিরি জানান, মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের দাওয়াতে শায়খ কারী ইয়াসির আব্দুল বাসেত বাংলাদেশ সফরে এসেছেন সেজন্য তার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আমাদের বেশকিছু আয়োজনে যোগ দান করবেন।

তিনি জানান, সফরকালে কারী ইয়াসির আব্দুল বাসেত মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত কুরআনিক বিশ্ববিদ্যালয় উদ্বোধন করবেন, মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের ৪৭তম হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্সে ক্লাস করাবেন এবং মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের ১১তম প্রতিযোগিতার ফাইনালে প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ