বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

মাদকের অপব্যবহার রোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদকের অপব্যবহার রোধে স্থানীয় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধিসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার (২৮ মার্চ) কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাচনের সমস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, জয়ী ও পরাজিত প্রার্থী দুজনে মিলেমিশে এলাকার উন্নয়নে কাজ করবেন।

তিনি বলেন, মনে রাখতে হবে জনগণ পরাজিত প্রার্থীকেও অনেক ভোট দিয়েছে। দুজনে মিলেমিশে কাজ করলে জনপ্রতিনিধিদের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বাড়বে এবং এলাকার সার্বিক উন্নয়ন সাধিত হবে।

কতিপয় ব্যবসায়ীদের আচরণ সম্পর্কে আবদুল হামিদ বলেন, কিছু ব্যবসায়ী বিশ্ব রাজনীতির সুযোগ নিয়েছে। সুযোগ পেয়ে সুযোগের অপব্যবহার করছে কিন্তু এটা মোটেই উচিত না।

রাষ্ট্রপতি দেশ ও জনগণের স্বার্থে সোনার বাংলা বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আবদুল হামিদ বলেন, হাওর এলাকায় জীবন-জীবিকা ও সম্পদ রক্ষায় পরিবেশগত ভারসাম্য নিশ্চিত করতে সকলকে সমন্বিত উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, উজান থেকে আসা ঢলের সঙ্গে বালি এসে বিল, খাল ও নদীগুলো ক্রমান্বয়ে ভরে যাচ্ছে। এতে হাওরের জীবন-জীবিকা সংকুচিত হয়ে আসছে।

হাওর এলাকায় মাছের উৎপাদন কমে যাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, মাছের প্রজননের প্রাক্কালে (এপ্রিল থেকে জুন মাস) মাছ না ধরার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, মাছের পোনা (ডিম) নষ্ট করা না হলে হাওর এলাকায় মাছের পরিমাণ বৃদ্ধি পেত। তিনি স্থানীয় প্রশাসনকে কারেন্ট জাল এবং মাছ ধরা নিয়ন্ত্রণ করার ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এ ব্যাপারে জনপ্রতিনিধি, শিক্ষক, জনগণ এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই সার্বিক পরিস্থিতি ভালো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ