বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

মুন্সিগঞ্জের আড়াইবাড়িয়া-বড়াম বাইতুন নূর মসজিদে মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইয়ামিন
মুন্সিগঞ্জ প্রতিনিধি>

মুন্সিগঞ্জ জেলা অন্তর্গত সিরাজদিখান শেখরনগরের বড়াম-আড়াইবাড়িয়া মাঠ প্রাঙ্গনে বাইতুন নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে দোয়া ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২৭ মার্চ (রোববার) ৫ম বার্ষিক দোয়া ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলটি রোববার বাদ আসর কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে চলে রাত ১টা পর্যন্ত।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে বয়ান করেন— মারকাযুন নুর মাদরাসার মুহতামিম মুফতি রিজওয়ান রফিকী।

তিনি বলেন, মাজারে মান্নত করা, সিজদা করা শিরক, মাজার কোন কিছু দিতে পারে না। সমস্ত কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তায়ালা। তাই যা কিছু চাবো একমাত্র আল্লাহর কাছেই চাবো।

আলোচকরা মাহফিলে আগত মুসল্লিদের ঈমান-আকিদা ও বেশী বেশী আমল করে আখেরাতে প্রস্তুতির ব্যাপারে আলোচনা করেন।

বয়ান শেষে আলোচকরা মাহফিল আয়োজনকারীসহ স্থানীয় জনসাধারণ ও দেশবাসীর জন্য দোয়া করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ