শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাসচালকের মুক্তির দাবিতে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।

আজ মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিট থেকে হঠাৎ করে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় তারা।

এর আগে বৃহস্পতিবার (২৪ মার্চ) রাজশাহী এবং রংপুর বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী ও রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটি।

রোববার (২৭ মার্চ) থেকে এ ধর্মঘট হওয়ার কথা থাকলেও ধর্মঘটের ঘোষণা দেওয়ার একদিন পরেই শুক্রবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টায় নগরের শহীদ এ এইচ এম কামারুজ্জামান বাস টার্মিনাল এলাকায় জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মাহতাব হোসেন চৌধুরী।

গত বছরের ২৬ মার্চ রাজশাহীর কাটাখালীতে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহতের ঘটনায় গ্রেফতার বাস চালকের জামিন না হওয়ায় এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

তবে ধর্মঘট স্থগিতের পরে হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন রাজশাহী থেকে বিভিন্ন রুটে গমনকারী সাধারণ মানুষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ