বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

রাশিয়া-ইউক্রেনের মধ্যে সবচেয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে: তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে মঙ্গলবার আলোচনা হয়। তুরস্কের মধ্যস্থতায় ইস্তানবুলে মুখোমুখি হন দুই দেশের প্রতিনিধিরা।

এর আগে আরও দুইবার ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা সরাসরি আলোচনায় বসেন। কিন্তু সেবার কোনো ফলাফল আসেনি।

কিন্তু ইস্তানবুলে হওয়া আলোচনায় বেশ কয়েকটি বিষয়ে একমত হয়েছে রাশিয়া-ইউক্রেন।

আর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভোসোগলু জানিয়েছেন, এবারের আলোচনা সবচেয়ে ফলপ্রসু হয়েছে।

আলোচনা শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভোসোগলু বলেন, নির্দিষ্ট কিছু বিষয়ে দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছে। যত দ্রুত সম্ভব যুদ্ধ বন্ধের বিষয়েও তারা একমত প্রকাশ করেছেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, আরও গুরুতর বিষয়গুলো নিয়ে ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনা করবেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আলোচনা ফলপ্রসু হলে এরপর দুই দেশের প্রেসিডেন্টও আলোচনায় বসতে পারেন।

এদিকে ইস্তানবুলে আলোচনা শেষে রাশিয়া ঘোষণা দেয় তারা রাজধানী কিয়েভ ও এর আশেপাশের এলাকাগুলোতে হামলা বন্ধ করে দেবে। যা যুদ্ধবিরতিরই ইঙ্গিত।

সূত্র: আল জাজিরা

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ