রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

৩ এপ্রিল ইমরান খানের অনাস্থা প্রস্তাবের ভোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোট আগামী ৩রা এপ্রিল (রবিবার) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ আহমেদ। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে।

আজ মঙ্গলবার (২৯ মার্চ) ইসলামাবাদে এক প্রেস কনফারেন্সে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে অনাস্থা প্রস্তাবের ওপর ৩১ মার্চ (বৃহস্পতিবার) থেকে আলোচনা শুরু হবে এবং এরপর রোববার এ বিষয়ে ভোটাভুটি হবে।

তিনি প্রধানমন্ত্রীর (ইমরান খান) পক্ষে রয়েছেন জানিয়ে রাশিদ আহমেদ বলেন, ইমরান শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনীতিতে কিছু মানুষ হেরে গিয়েও জিতে যায়।

অনাস্থা প্রস্তাবে সরকারকে সমর্থন দেওয়ায় পাকিস্তান মুসলিম লীগ- কায়েদে আজম গ্রুপ (পিএমএল-কিউ) এর মধ্যে ফাটল দেখা দিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সম্পর্কিত কোনো প্রতিবেদন সত্য নয়।

এদিকে শেখ রাশিদ জানিয়েছেন, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করায় চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের বিচার সন্ত্রাসবিরোধী আদালতে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

ফেডারেল রাজধানীতে শান্তিপূর্ণ জনসমাবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, রাস্তা থেকে সব কন্টেইনার সরিয়ে ফেলা হয়েছে এবং যান চলাচলের জন্য এখন রাস্তা উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ