বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

দীর্ঘ বিরতি শেষে বাজারে এলো 'সৃষ্টির সেবা'র নতুন সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:  দীর্ঘ দুই বছরের বিরতি শেষে আবারো বাজারে এসেছে সৃষ্টির সেবার ৪৬ তম সংখ্যা। এর আগে একাধারে ৪৫টি সংখ্যা প্রকাশ করে পত্রিকাটি। পরবর্তীতে করোনা ও পারিপার্শ্বিক বিভিন্ন কারণে ২০২০ সালের মার্চ মাসে পত্রিকাটির প্রকাশ বন্ধ হয়ে যায়।

এবারের সংখ্যায় লিখেছেন ফরিদাদের মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস, ঢালকানগরের পীর মুফতি জাফর আহমাদ, লেখক ও সম্পাদক মাওলানা উবাইদুর রহমান খান নদভী, মাওলানা মুহাম্মাদ যাইনুল আবেদীন, মাওলানা শরীফ মুহাম্মদসহ দেশ বরেণ্য লেখক ও উলামায়ে কেরাম।

সৃষ্টির সেবার সম্পাদক হিসেবে আছেন মাওলানা মুহসিন বিন মুঈন (মুহসিনুদ্দীন তাজ) সহ সম্পাদক হিসেবে আছেন মুহাম্মাদ শুআইব মাহদী ও মুহাম্মাদ যিমামুল হক। ব্যবস্থাপনায় আছেন নওমুসলিম মুহাম্মাদ রাজ।

গত সোমবার সংস্থাটির মুহাম্মাদপুরের কার্যালয়ে ঘরোয়াভাবে পত্রিকাটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পত্রিকার তত্ত্বাবধায়ক অধ্যাপক আমীরুল ইসলাম, আবু ইউসুফ মুহাম্মাদ ফরহাদ সহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

হাফেজ্জী হুজুর সেবা ফাউন্ডেশনের সহসভাপতি বলেন, পূর্বের মত আমাদের পত্রিকার প্রচার প্রসারের জন্য আমাদের সকলেরই দায়িত্বশীল হওয়া দরকার। আমাদের এই কাজ যেন আল্লাহ জারি রাখেন সেই দোয়াও করা দরকার।

এসময় আসন্ন রমজানের সমস্ত কর্মসূচী বাস্তবায়নের সুবিধার্থে সংস্থার সবার মাঝে দায়িত্ব বন্টন করে দেয়া হয়।

প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে নিয়মিত প্রকাশিত হতো হাফেজ্জী হুজুর সেবা ফাউন্ডেশনের মুখপত্র মাসিক সৃষ্টির সেবা। সেবার কাজের প্রচার প্রসার এবং সর্বসাধারণের মাঝে দ্বীনি শিক্ষা ছড়িয়ে দেয়াই ছিলো পত্রিকার লক্ষ্য। খুব অল্প সময়েই সারাদেশের পাঠকদের মাঝে সৃষ্টির সেবা বেশ সমাদৃত হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ