শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

পিকআপের ধা’ক্কায় মস’জিদের দেয়াল ভেঙে বৃদ্ধের মৃ*ত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মাছবাহী পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ঢুকে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

কেন্দুয়া-আঠারবাড়ী সড়কে উপজেলার ফেনারগাতি মোড়ে মঙ্গলবার মধ্যরাতের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক (৮০) উপজেলার সান্দিকোনা ইউনিয়নের মোকন্দবাদ গ্রামের বাসিন্দা।

কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, মাছবাহী পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেনারগাতি মোড়ে হরিনগর বাইতুন আমান জামে মসজিদের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ সময় আব্দুল খালেক গুরুতর আহত হন।

তিনি জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ পিকআপভ্যানটি জব্দ করেছে এবং কিশোর চালককে আটক করেছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ