বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

'বাংলাদেশে আন্তর্জাতিক হি*ফজুল কু*রআন প্রতিযোগিতার ঘোষণা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০২৩ সালে বাংলাদেশে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছেন মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন চেয়ারম্যান শায়েখ নেছার আহমাদ আন নাছিরী।

২৯ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় কুরআনিক বিশ্ববিদ্যালয় উদ্বোধনকালে সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষনা দেন।

No description available.

এসময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিখ্যাত কারী আব্দুল বাসেত এর ছেলে কারী ইয়াসির আব্দুল বাসেত। এছাড়া স্থানীয় ও জাতীয় পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শায়েখ নাসির উদ্দিন নেসারী বলেন, যেহেতু বাংলাদেশের কোরআনের হাফেজরা বিভিন্ন দেশে আনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় বারবার বিজয়ী হচ্ছে। তাই সেই দিকে লক্ষ করে বাংলাদেশে আন্তর্জাতিক প্রতিযোগিতা করা সময়ের দাবি।

No description available.

তিনি জানান, দীর্ঘ সময় ধরে দেশে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ নিয়ে সাবেক ধর্মপ্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহ ও ইসলামিক ফাউণ্ডেশনের সাবেক ডিজি জনাব শামীম মুহাম্মদ আফজালের সঙ্গে একাধিক বৈঠকের পর প্রধানমন্ত্রীর আশ্বাসে প্রাথমিক বাছাই প্রক্রিয়া শুরু হয়েছিলো। কিন্তু করোনা মহামারীর কারনে তা আর আলোর মুখ দেখেনি। দেশের পরিস্থিতি যেহেতু এখন স্বাভাবিক। আশা করছি আগামীতে আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করতে পারবো।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ