বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করলো ইউরোপের ৪ দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের মধ্যে ৪৩ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে ইউরোপের চারটি দেশ। সমন্বিত পদক্ষেপের মাধ্যমে রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করা ওই চারটি দেশ হচ্ছে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও চেক রিপাবলিক।

মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে এসব দেশ একযোগে রাশিয়ার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করে। বুধবার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইল্মস মঙ্গলবার বলেন, আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থেই এসব রুশ কূটনীতিককে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির পাল্যামেন্টে দেওয়া ভাষণে তিনি আরও বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে তার দেশে নিযুক্ত রুশ কূটনীতিকদের বেলজিয়াম ত্যাগ করতে হবে।

সংবাদমাধ্যম বলছে, বেলজিয়ামে নিযুক্ত রুশ কূটনীতিকের সংখ্যা ২১ জন। আগামী দুই সপ্তাহের মধ্যে তাদেরকে বেলজিয়াম ছাড়তে হবে। এছাড়া নেদারল্যান্ডস ১৭ জন, আয়ারল্যান্ড ৪ জন এবং চেক রিপাবলিক একজন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে।

ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে পশ্চিমা দেশগুলো একজোট হয়ে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। এর আগে গত সপ্তাহে ইউক্রেনের প্রতিবেশী দেশ পোলান্ডও রুশ কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো।

তবে ইউক্রেনে চলমান আগ্রাসনকে ‘বিশেষ সামরিক অভিযান’ ঘোষণা করে মস্কো দাবি করেছে, এই সামরিক অভিযানের অর্থ যুদ্ধ নয় বরং বিশ্বব্যাপী একটি সম্ভাব্য যুদ্ধ প্রতিহত করাই তাদের লক্ষ্য।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ