রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোট স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট স্থগিত হয়ে গেছে। বৃহস্পতিবার পাকিস্তান পার্লামেন্টের অধিবেশন চালু হওয়ার পর তা রোববার সকাল ১১:৩০ পর্যন্ত স্থগিত করা হয়।

পাকিস্তানের পার্লামেন্ট বিষয়ক সচিব বুধবার রাতে এ অনাস্থা ভোট স্থগিত করার বিষয়ে রায় দেন। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের বিষয়েও আলোচনা করা হয়।

আজ বৃহস্পতিবার ডেপুটি স্পিকার কাসিম সুরির সভাপতিত্বে পাকিস্তানের পার্লামেন্টে অধিবেশন চালু হয়। এ সময় পাকিস্তানের বিরোধী দলগুলোর ১৭২ জন সদস্য উপস্থিত ছিলেন।

পাকিস্তানের পার্লামেন্টে অধিবেশন শুরু হওয়ার পর প্রশ্নোত্তর পর্ব আরম্ভ করা হয়। এ সময় সকল বিরোধী দলগুলো ডেপুটি স্পিকারকে অনাস্থা ভোট চালু করতে বলেন।

এরপর বিরোধী দলের সদস্যরা নিরব হয়ে যাওয়ার পর পার্লামেন্টের অধিবেশন স্থগিত করার বিষয়ে ঘোষণা দেয়া হয়। এ বিষয়ে পাকিস্তান পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম সুরি বলেন, বিরোধী দলের সদস্যরা পার্লামেন্টের অধিবেশন চালু থাকার বিষয়ে সিরিয়াস ছিলেন না। এ কারণে পার্লামেন্টের অধিবেশন স্থগিত করা হয়েছে। সূত্র: জিও নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ