রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গ*দি ছাড়ো ইমরান স্লো*গানে রোববার পর্যন্ত পাকিস্তানের সংসদ মুলতবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্ক করতে বৃহস্পতিবার পাকিস্তানের সংসদ অধিবেশন শুরু হয়।

হট্টগোলের কয়েক মিনিটের মধ্যে ডেপুটি স্পিকার কাসিম সুরি আগামী রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত সংসদ কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।

ডনের খবরে বলা হয়েছে, তিন দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার বিরোধীদের অনাস্থা ভোটের প্রস্তাব নিয়ে বিতর্ক করতে সংসদ অধিবেশন শুরু হয়। কিন্তু অধিবেশন শুরুর কয়েক মিনিটের মধ্যে কার্যক্রম রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।

অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী বিশেষ সহকারী বাবর আওয়ান সংসদ হলে সংসদীয় কমিটির জাতীয় নিরাপত্তা বৈঠকের জন্য সংসদ মুলতবি ঘোষণার আহ্বান জানান। কিন্তু ভোটাভুটির পর এই প্রস্তাব বাতিল হয়।

পরবর্তীতে ডেপুটি স্পিকার প্রশ্ন করতে ফ্লোর উন্মুক্ত করে দেন। বিরোধী সংসদ সদস্যরা স্পিকারকে বৃহস্পতিবারই অনাস্থা ভোট আয়োজনের দাবি জানান। তারা স্লোগান দিতে থাকেন—ইমরান গদি ছাড়।

কিন্তু ডেপুটি স্পিকার, বিরোধীদের দৃষ্টিভঙ্গি খুব বেশি গুরুত্বপূর্ণ নয় উল্লেখ করে আগামী রোববার পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেন। আগামী রোববার অনাস্থা ভোট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: ডন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ