বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

নবনিযুক্ত খতীবকে আগামীকাল সংবর্ধনা দিবে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরী রহ এর সাহেবজাদা, গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম মুফতি রুহুল আমিন আজ জাতীয় মসজিদের খতীব নিযুক্ত হয়েছেন। বর্ষীয়ান এই আলেমেদীন খতিব নিযুক্ত হওয়ায় আগামী জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ নবনিযুক্ত খতিবকে আগামীকাল বাদ জুমা জাতীয় মসজিদ চত্বরে গণ সংবর্ধনা দেয়ার ঘোষণা দিয়েছে।

আজ বৃহস্পতিবার বাদ মাগরিব জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতি আ ফ ম আকরাম হুসাইন সঞ্চালিত মিটিংয়ে ইমাম পরিষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অন্যান্যের মধ্যে যুক্ত ছিলেন- ইমাম পরিষদের কেন্দ্রীয় নেতা মুফতি ওযায়ের আমীন, মুফতি আব্দুল্লাহ ইদরীস, মাওলানা আবদুল গাফফার, মুফতি মাসুম বিন আব বকর প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ