রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পশ্চিম তীরে ইসরা*য়েলের অভি*যান, ৩ ফিলিস্তিনি নি*হত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গেলো সপ্তাহে ইসরায়েলে পৃথক তিনটি স্থানে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। এর জেরে বৃহস্পতিবার দখলকৃত পশ্চিম তীরে অভিযান চালায় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। অভিযানে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে। এসময় বাসে ছুরি হামলার চেষ্টা করলে আরও এক ফিলিস্তিনি নিহত হন।

আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আল জাজিরা এবং বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় সানাদ আবু আত্তিয়েহ (১৭) ও ইয়াজিদ আল-সাদি (২৩) নামে দুজনকে গুলি করে হত্যা করা হয়।

এসময় ছুরি হামলার চেষ্টা করলে দক্ষিণ পশ্চিম তীরের হেবরনের কাছে তারকুম্যা গ্রামের নিদাল জুমা জাফরা (৩০) নামে আরেকজনকে হত্যা করা হয়।

এর আগে গত সপ্তাহে ইসরায়েলি আরব ও ফিলিস্তিনিদের হামলায় ২ পুলিশ কর্মকর্তাসহ ১১ জন নিহত হয়। এরপরই এই অভিযান চালাতে শুরু করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী।

এএফপির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাতে সর্বশেষ হামলা হয়েছিল তেল আবিবের উপকণ্ঠে বেনি ব্রাক এলাকায়। বেনি ব্রাক শহরের বেশির ভাগ বাসিন্দা উগ্র ইহুদি জাতীয়তাবাদী। বেনি ব্রাকের রাস্তায় একজন ফিলিস্তিনি বন্দুক নিয়ে এলোপাতাড়ি গুলি শুরু করলে ইসরায়েলের পাঁচজন বেসামরিক মানুষ প্রাণ হারান।

স্থানীয় সময় আজ সকালে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী একটি বিবৃতিতে জানায়, হামলায় জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার করতে পশ্চিম তীরের জেনিন শহরে অভিযানে গিয়েছিল তারা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি করা হয়। তারাও পাল্টা গুলি চালায়। গোলাগুলির সময় দুই ফিলিস্তিনি নিহত হন।

ইসরায়েলের সেনাবাহিনী বিবৃতি দিয়ে বলেছে, অভিযান চলার সময় ফিলিস্তিনি বন্দুকধারীরা গুলি শুরু করেন। পাল্টা গুলি করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ