মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

বায়তুল মোকাররমে নতুন খতিবের প্রথম জুমা আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
নির্বাহী সম্পাদক>

আগামীকাল দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জুমার নামাজ পড়াবেন নতুন খতিব, গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম মুফতি রুহুল আমিন।

আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) ড. মো. মুশফিকুর রহমান মুফতি রুহুল আমিনকে আগমীকাল শুক্রবার প্রথম জুমার নামাজ পড়াতে আমন্ত্রণ জানান। বিষয়টি আওয়ার ইসলামকে জানিয়েছেন গওহরডাঙ্গা মাদরাসার শিক্ষক, মুফতি রুহুল আমীনের ছেলে মুফতি উসামা আমিন।

তিনি বলেন, মুফতি রুহুল আমীনকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জুমার নামাজ পড়াতে আমন্ত্রণ জানানো হয়েছে। আলেমরা মনে করছেন, বায়তুল মোকাররমে ইবাদতের পুরনো সেই প্রাণ ফিরে আসবে। দেশের আধ্যাত্মিক দিকনির্দেশক হিসেবে আগামীর পথচলা দৃঢ় হবে। আগামীকাল আলেম ও সাধারণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে জাতীয় মসজিদ প্রাণবন্ত হবে বলেও তিনি মনে করেন।

এর আগে আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম, খাদেমুল ইসলাম বাংলাদেশের আমির ও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের সভাপতি, মাওলানা শামছুল হক ফরীদপুরী (ছদর ছাহেব রহ.) এর ছেলে মুফতি রুহুল আমীনকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বায়তুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন ইন্তেকাল করেন। ২০০৯ সালের জানুয়ারি থেকে তিনি এই দায়িত্ব পালন করে আসছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ