বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

বিরোধী জোটে রাষ্ট্রপতির তালিকায় মা*ওলানা ফজলুর রহমানের নাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সরকারি মিত্র এবং অ্যাসেম্বলির সদস্যরা বিরোধীদের সাথে যোগ দেওয়ার পরে এবং প্রস্তাবের সম্ভাব্য সাফল্যের পরে বিরোধী জোট এখনও আনুষ্ঠানিকভাবে তাদের নতুন মন্ত্রিসভা ঘোষণা করেনি।

তবে বিরোধী নেতারা ইতিমধ্যেই বিরোধী দলীয় নেতা ও পিএমএল-এন (পাকিস্তান মুসলিম লীগ) নেতা শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী বলা শুরু করেছেন। দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী এবং রানা সানাকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে ঘোষণা করেছেন। রাষ্ট্রপতি পদে মাওলানা ফজলুর রহমানের নামও উচ্চারণ করতে শোনা গেছে।

বুধবার বিরোধী দলগুলোর সংবাদ সম্মেলনে বিলাওয়াল ভুট্টোও বলেছেন, শাহবাজ শরীফ শিগগিরই প্রধানমন্ত্রী হবেন।

একইভাবে রাষ্ট্রপতি পদে জমিয়তে উলামায়ে ইসলাম ও পিডিএম (পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট) প্রধান মাওলানা ফজলুর রহমান এবং সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির নামও উঠে এসেছে।

পাকিস্তানের এক সাংবাদিক দাবি করেছেন যে মাওলানা ফজলুর রহমান বিরোধীদের পক্ষ থেকে পাকিস্তানের রাষ্ট্রপতি হতে পারেন এবং এ বিষয়ে আলোচনার মাধ্যমে মিমাংসা হয়ে গেছে।

এক সাক্ষাৎকারে পাকিস্তানের সিনিয়র সাংবাদিক সালিম সাফি শাহবাজ শরীফকে প্রশ্ন করেছিলেন, মাওলানা ফজলুর রহমান কি দেশের রাষ্ট্রপতি হতে পারবেন? উত্তরে শাহবাজ শরীফ বলেছেন, এই মুহূর্তে বিরোধীদের টেবিলে সব পদের বিকল্প রয়েছে।

এর আগে, একটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে বিরোধীরা দেশটির চার প্রদেশের গভর্নরও পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

সাম্প্রতিক পরিস্থিতিতে বেলুচিস্তান থেকে সমর্থন দেওয়া দলগুলোর দাবিও পূর্ণ করা হবে যার সিদ্ধান্ত নেবেন মাওলানা ফজলুর রহমান এবং আখতার মেঙ্গল ।

সূত্র: ডেইলি জং

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ