শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় নৃ’সংশ’ভাবে হ’ত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জেরে মো. জুয়েল ফকির (৩০) নামের একজনকে হত্যা করা হয়েছে। ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় তাকে হত্যা করা হয়।

বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোর সাড়ে ৪টায় মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ফকিরকান্দি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ।

জানা যায়, নিহত জুয়েল চরকেওয়ার ইউনিয়নের দক্ষিন চরমশুরা ফকিরকান্দি এলাকার হাফিজ উদ্দিন ফকিরের ছেলে।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এ হত্যা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। নিহতের পায়ে গুলির চিহ্ন পাওয়া গেছে। আরও বিস্তারিত জানতে তদন্ত করবে পুলিশ।

নিহতের চাচাতো ভাই ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হারুন ফকির অভিযোগ করে জানান, বেশকিছুদিন ধরেই মেম্বার মন্টু দেওয়ানের সাথে দ্বন্দ্ব চলছিল। তারা প্রায়ই আমাদের গ্রুপের লোকজনদের হুমকি দিয়ে আসছিলো। বর্তমানে আলুর মৌসুমে স্থানীয় ক্ষমতা নিজেদের দখলে নেওয়ার জন্য এ হত্যাকাণ্ড ঘটায়। ফজরের নামাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর তাকে হত্যা করা হয় বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ