বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

সড়ক দুর্ঘ'টনায় ছাত্রলীগ নেতাসহ নি*হত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বুধবার রাত ১১টার সময় দিনাজপুরের জেলার অন্তর্গত নবাবগঞ্জ উপজেলা নবাবপুর-কাঁচদহ আঞ্চলিক সড়কের আলমনগর বাজারের সামনে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা ছাত্রলীগের নেতাসহ তিন জন সড়ক দুর্ঘটনায় মারা যায়।

নিহতরা হলেন উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম(২২), চকদলু নারায়নপুর গ্রামের মোঃ ইয়াসিন আলীর ছেলে কিবরিয়া ইসলাম (৩০) ও কাঁচদহ গ্রামের মোঃ জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন(২৩) এর মধ্যে কিবরিয়া ইসলাম উপজেলার বিনোদনগর ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান,রবিউল,রিমন,সাব্বির তিনজনই নবাবগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল যোগে কাঁচদহ বাজারে যাওয়ার পথে আলমনগর বাজারের সামনে পৌঁছালে কোন অজ্ঞাতনামা গাড়ি তাদের মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দেয়। এত মোটরসাইকেলের ৩ আরোহী গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহত সাব্বিরের চাচাতো ভাই বুলবুল আহমেদ জানান, সাব্বিরসহ বাকী দুজন কাঁচদহ নদী থেকে বালু উত্তলন ট্রাকের টাকা কালেকশন করতেন। প্রতিদিনের ন্যায় গতকালও টাকা নিয়ে নবাবগঞ্জে গেয়েছিল। কিন্তু তাদের ফিরে আসতে হলো লাশ হয়ে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান,সংবাদ পাওয়ার পরে ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।তবে নিহতদের পরিবারের সদস্যদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায়,লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।ঘাতক গাড়িটি আটকের চেষ্টা চলছে বলে জানান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ