বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

আজ বায়তুল মোকাররমে প্রথম জুমা পড়াবেন নতুন খতিব মুফতি রুহুল আমিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ ১ এপ্রিল (শুক্রবার) দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জুমার নামাজ পড়াবেন  নতুন খতিব, গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম মুফতি রুহুল আমিন। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন করছেন। নির্ধারিত সময়ে জুমা পড়াতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে যাবেন তিনি।

আওয়ার ইসলামকে এই তথ্য নিশ্চিত করেছেন গওহরডাঙ্গা মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা তাসনিম।

জাতীয় মসজিদে নতুন খতিবের প্রথম জুমা উপলক্ষে মুসল্লিদের ব্যাপক সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

নতুন খতিবের নিয়োগের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে বিষটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সর্ব শ্রেণীর মুসল্লি। শীর্ষ স্থানীয় আলেমরা অভিনন্দন জানিয়েছেন তাকে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) ড. মো. মুশফিকুর রহমান মুফতি রুহুল আমিনকে আগমীকাল শুক্রবার প্রথম জুমার নামাজ পড়াতে আমন্ত্রণ জানান।

পরবর্তীতে মুফতি রুহুল আমীনকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে ইসলামিক ফাউন্ডেশন।

মুফতি রুহুল আমীনের ছেলে মুফতি উসামা আমিন আওয়ার ইসলামকে বলেছেন, মুফতি রুহুল আমীনকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জুমার নামাজ পড়াতে আমন্ত্রণ জানানো হয়েছে। আলেমরা মনে করছেন, বায়তুল মোকাররমে ইবাদতের পুরনো সেই প্রাণ ফিরে আসবে। দেশের আধ্যাত্মিক দিকনির্দেশক হিসেবে আগামীর পথচলা দৃঢ় হবে। আগামীকাল আলেম ও সাধারণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে জাতীয় মসজিদ প্রাণবন্ত হবে বলেও তিনি মনে করেন।

প্রসঙ্গত, বায়তুল মোকাররমের সাবেক খতিব অধ্যাপক মাওলানা মুহাম্মদ সালাহ উদ্দিন গত ৩ ফেব্রুয়ারি ইন্তেকালের পর পদটি এতদিন খালি ছিল।

মুফতি রুহুল আমীন দেশের প্রখ্যাত আলেম মরহুম মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ.-এর ছেলে। তিনি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার চেয়ারম্যান ও কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইআ’তুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়ার সদস্য। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড আব গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ